গাজীপুরের ডিজিটাল এজেন্সি: ওয়েবসাইট, অ্যাপ, SEO ও মার্কেটিং

উদ্ভাবন ও প্রযুক্তির মেলবন্ধনে TogaBD

TogaBD গাজীপুরভিত্তিক ডিজিটাল এজেন্সি। আমরা আধুনিক ওয়েবসাইট, অ্যাপ আর ডিজিটাল মার্কেটিং সল্যুশন বানাই, যা ঢাকা ও সারা বাংলাদেশের ব্যবসাকে অনলাইনে আরও গতিশীল ও লাভজনক করে।

যা যা করি

ওয়েবসাইট থেকে ব্র্যান্ড, সার্চ র‍্যাঙ্কিং থেকে মার্কেটিং। একটা টিম, পুরো ডিজিটাল কাজ।

৬টি সেবা

সম্প্রতি শেষ করা কাজ

প্রতিটা প্রজেক্ট শুরু হয় ক্লায়েন্টের লক্ষ্য দিয়ে। এখানে কিছু সাম্প্রতিক কাজ।

সব কাজ

TogaBD সম্পর্কে

TogaBD গাজীপুরভিত্তিক একটি আধুনিক ও ফলাফলমুখী ডিজিটাল এজেন্সি। প্রযুক্তি, সৃজনশীলতা আর কৌশলগত পরিকল্পনা মিলিয়ে আমরা ব্যক্তি ও ব্যবসার জন্য মানসম্মত ডিজিটাল সমাধান তৈরি করি।

আমাদের গল্প পড়ুন
একসাথে কাজ করছে একটি টিম

কাজ যেভাবে এগোয়

  1. আলোচনা

    আপনার ব্যবসা, লক্ষ্য আর কাস্টমার সম্পর্কে শুনি। কী দরকার, কী দরকার নেই, সেটা পরিষ্কার করি।

  2. পরিকল্পনা

    সময়, খরচ আর কাজের ধাপ লিখে দিই। শুরু করার আগেই আপনি জানবেন কী পাচ্ছেন।

  3. ডিজাইন ও ডেভেলপমেন্ট

    প্রতিটা ধাপে আপনাকে দেখিয়ে কাজ করি, মতামত নিয়ে ঠিক করি।

  4. লঞ্চ ও সাপোর্ট

    লাইভ করার পরও পাশে থাকি: আপডেট, সমস্যা সমাধান, পরের ধাপের পরামর্শ।

যা সবাই জিজ্ঞেস করেন

একটা ওয়েবসাইট বানাতে কত খরচ হয়?

খরচ নির্ভর করে পেজের সংখ্যা, ফিচার (যেমন ই-কমার্স, পেমেন্ট, অ্যাডমিন প্যানেল) আর ডিজাইনের ওপর। আপনার প্রয়োজন শুনে আমরা লিখিত কোটেশন দিই, কাজ শুরুর আগেই মোট খরচ জানতে পারবেন।

ওয়েবসাইট তৈরি হতে কতদিন লাগে?

সাধারণ বিজনেস সাইট কয়েক সপ্তাহে হয়ে যায়; ই-কমার্স বা কাস্টম ফিচার থাকলে সময় বেশি লাগে। পরিকল্পনার ধাপেই আমরা সময়সূচি লিখে দিই।

ওয়েবসাইট তৈরির পর কি নিজে আপডেট করতে পারব?

হ্যাঁ। প্রয়োজন হলে আমরা অ্যাডমিন প্যানেল দিই, যেখান থেকে লেখা, ছবি, প্রোডাক্ট নিজেই বদলাতে পারবেন। কীভাবে ব্যবহার করবেন তাও দেখিয়ে দিই।

SEO করলে কতদিনে ফলাফল পাব?

SEO ধীরে কিন্তু স্থায়ীভাবে কাজ করে। সাধারণত কয়েক মাসের মধ্যে র‍্যাঙ্কিং আর ট্রাফিকে পরিবর্তন দেখা যায়, প্রতিযোগিতার ওপর নির্ভর করে। প্রতি মাসে রিপোর্ট দিয়ে অগ্রগতি দেখাই।

চলুন কাজ শুরু করি

প্রজেক্টের আইডিয়া শেয়ার করুন বা যেকোনো পরামর্শ নিন। সাধারণত এক কর্মদিবসের মধ্যে উত্তর দিই।

কল করুন: ০১৯১৩ ২১৪৪৮৫