যা সবাই জিজ্ঞেস করেন

একটা ওয়েবসাইট বানাতে কত খরচ হয়?

খরচ নির্ভর করে পেজের সংখ্যা, ফিচার (যেমন ই-কমার্স, পেমেন্ট, অ্যাডমিন প্যানেল) আর ডিজাইনের ওপর। আপনার প্রয়োজন শুনে আমরা লিখিত কোটেশন দিই, কাজ শুরুর আগেই মোট খরচ জানতে পারবেন।

ওয়েবসাইট তৈরি হতে কতদিন লাগে?

সাধারণ বিজনেস সাইট কয়েক সপ্তাহে হয়ে যায়; ই-কমার্স বা কাস্টম ফিচার থাকলে সময় বেশি লাগে। পরিকল্পনার ধাপেই আমরা সময়সূচি লিখে দিই।

ওয়েবসাইট তৈরির পর কি নিজে আপডেট করতে পারব?

হ্যাঁ। প্রয়োজন হলে আমরা অ্যাডমিন প্যানেল দিই, যেখান থেকে লেখা, ছবি, প্রোডাক্ট নিজেই বদলাতে পারবেন। কীভাবে ব্যবহার করবেন তাও দেখিয়ে দিই।

SEO করলে কতদিনে ফলাফল পাব?

SEO ধীরে কিন্তু স্থায়ীভাবে কাজ করে। সাধারণত কয়েক মাসের মধ্যে র‍্যাঙ্কিং আর ট্রাফিকে পরিবর্তন দেখা যায়, প্রতিযোগিতার ওপর নির্ভর করে। প্রতি মাসে রিপোর্ট দিয়ে অগ্রগতি দেখাই।

ঢাকার বাইরের ক্লায়েন্টের সাথে কাজ করেন?

হ্যাঁ। আমাদের অফিস গাজীপুরে, তবে ফোন, WhatsApp আর ভিডিও কলে দেশের যেকোনো জায়গা এবং দেশের বাইরের ক্লায়েন্টদের সাথেও কাজ করি।

পেমেন্ট কীভাবে করতে হয়?

সাধারণত কাজ শুরুর সময় একটা অংশ অগ্রিম, বাকিটা ধাপে ধাপে বা ডেলিভারির সময়। বিস্তারিত কোটেশনে থাকে; কোন মাধ্যমে পেমেন্ট সুবিধা হয় জানালে সেভাবে ব্যবস্থা করি।

শুধু ডিজাইন বা শুধু মার্কেটিং নেওয়া যায়?

অবশ্যই। প্রতিটা সেবা আলাদাভাবে নেওয়া যায়। আবার সব একসাথে নিলে এক টিম পুরো কাজ দেখে, সমন্বয় সহজ হয়।

যোগাযোগ করার পর কী হয়?

আমরা এক কর্মদিবসের মধ্যে উত্তর দিই। তারপর ফোন, WhatsApp বা ভিডিও কলে আপনার প্রয়োজন নিয়ে কথা বলি, আর কাজ, সময় ও খরচসহ লিখিত কোটেশন পাঠাই। আপনি রাজি হলে কাজ শুরু হয়।

ডোমেইন, হোস্টিং আর SSL কি আপনারা দেখেন?

হ্যাঁ। ওয়েবসাইট ডেভেলপমেন্টের মধ্যেই ডোমেইন, হোস্টিং আর SSL সেটআপ থাকে, যাতে সাইট নিরাপদ https ঠিকানায় চালু হয়।

অ্যান্ড্রয়েড আর আইওএস দুটোর জন্য অ্যাপ বানান?

হ্যাঁ। এক কোডবেস থেকে দুই প্ল্যাটফর্মের অ্যাপ বানাই এবং Play Store ও App Store এ পাবলিশ করে দিই।

SEO আর মার্কেটিংয়ের মাসিক রিপোর্টে কী থাকে?

SEO রিপোর্টে র‍্যাঙ্কিং আর ট্রাফিকের পরিবর্তন; মার্কেটিং রিপোর্টে খরচ, রিচ আর সেলস বা লিড। পরের মাসে কী করব, সেটাও লেখা থাকে।

কাজ শেষে ফাইল আর অ্যাকাউন্টের মালিকানা কার?

মালিকানা, পেমেন্ট আর ডেলিভারির শর্ত প্রতিটা প্রজেক্টের চুক্তিতে স্পষ্ট লেখা থাকে, কাজ শুরুর আগেই।

কোন ভাষায় কাজ ও যোগাযোগ করেন?

বাংলা ও ইংরেজি দুই ভাষাতেই। ওয়েবসাইট আর কন্টেন্টও দুই ভাষায় বানাতে পারি।

চলুন কাজ শুরু করি

প্রজেক্টের আইডিয়া শেয়ার করুন বা যেকোনো পরামর্শ নিন। সাধারণত এক কর্মদিবসের মধ্যে উত্তর দিই।

কল করুন: ০১৯১৩ ২১৪৪৮৫