প্রাইভেসি পলিসি
সর্বশেষ হালনাগাদ: ২০২৬-১০-০১
TogaBD আপনার ব্যক্তিগত তথ্যকে গুরুত্ব দেয়। এই পেজে লেখা আছে এই ওয়েবসাইট কী তথ্য নেয়, কেন নেয়, আর কীভাবে রাখে।
কী তথ্য নিই
যোগাযোগ ফর্ম পূরণ করলে আপনার নাম, ইমেইল, ফোন নম্বর (দিলে), পছন্দের সেবা আর মেসেজ আমাদের কাছে আসে। এর বাইরে ফর্মে কিছু চাই না।
কেন নিই
শুধু আপনার প্রশ্নের উত্তর দিতে আর প্রজেক্ট নিয়ে কথা বলতে। আপনার তথ্য বিক্রি করি না, অন্য কাউকে মার্কেটিংয়ের জন্য দিই না।
কোথায় থাকে
মেসেজ নিরাপদ ক্লাউড সার্ভিসে সংরক্ষিত থাকে, যেখানে শুধু TogaBD টিম ঢুকতে পারে। ওয়েবসাইটের ছবি Cloudflare এর মাধ্যমে দেখানো হয়।
কুকি
সাইট চালাতে যা দরকার তার বাইরে কোনো ট্র্যাকিং কুকি ব্যবহার করি না। লোডিং অ্যানিমেশন একবার দেখানোর জন্য ব্রাউজারে একটা ছোট তথ্য রাখা হয়, যা ট্যাব বন্ধ করলে মুছে যায়।
আপনার অধিকার
আপনার কোন তথ্য আমাদের কাছে আছে জানতে, বদলাতে বা মুছে ফেলতে চাইলে togabd2@gmail.com এ ইমেইল করুন।